শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে আটক ১,

কসবায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে আটক ১,

কসবায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে আটক ১,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে মোঃ আপন দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও দুই সহযোগীর বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে কসবা উপজেলার ৮নং কুটি ইউনিয়নের লেশিয়ারা পূর্বপাড়া এলাকায় ধন মিয়া মেম্বারের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমারের নাট খুলে চুরির চেষ্টা করে একটি চক্র। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মোঃ আপন দুলালকে আটক করে

খবর পেয়ে কসবা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ সাইদুর রহমানসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান

এর আগেই উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে মারধর করলে তিনি আহত হন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ট্রান্সফরমার চুরির চেষ্টার কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে হেফাজতে নেয়। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, কসবা জোনাল অফিসের আওতাধীন এলাকায় এর আগেও একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তবে চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় এজাহার দায়ের করা হয়েছে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।