মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন


নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি।
মোঃ আরিফ হোসেন।

 

নোয়াখালীর সদর উপজেলার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়েছে।  

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে রাস্তার পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো অবস্থায় ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বাস দাঁড় করিয়ে দরজা-জানালা বন্ধ করে বাহিরে চলে যান চালক ও চালকের সহকারী। 

রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা আরোহী যাত্রীরা বাসে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। স্থানীয়রা ধারণা করছে, সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাহিরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।