সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় আহত-২ : রামেক হাসপাতালে প্রেরণ!

সড়ক দুর্ঘটনায় আহত-২ : রামেক হাসপাতালে প্রেরণ!

সড়ক দুর্ঘটনায় আহত-২ : রামেক হাসপাতালে প্রেরণ!

মাসুদ রানা , পত্নীতলা
(নওগাঁ):প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় পাটিচরা ইউনিয়নের গাহনের মোড়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- উপজেলার নাগরগোলা গ্রামের আব্দুল বারীর ছেলে আমির হামজা (১৪) এবং একই গ্রামের ফয়ালের ছেলে ফাহিম (১৬)।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাহনের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে আহতদের  উদ্ধার করে চিকিৎসার জন্য পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।