মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

[10:28 AM, 8/20/2026] +880 1718-586413: এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে অভিযান চালিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে সুকুমার নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুকুমার উপজেলার ছোট বেলালদহ গ্রামের বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, সুকুমারকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও নিরাপত্তা আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ১০টি রিংজাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ লাইন ফিশিংয়ের বড়শি জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ সরঞ্জামগুলো ঘটনাস্থলে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার কোনোভাবেই বরদাশত করা হবে না। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, “অভয়াশ্রমে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারণে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।