শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ সোহাগ আহমেদ কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মহিপুর থানা ও আলিপুর আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিশেষ করে কুয়াকাটা ও মহিপুরের মতো উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী-সাগরের ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।