রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

মাগুরা সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

মাগুরা সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি


মাগুরায় প্রস্তাবিত পারলা-গোয়ালখালী মৌজায় সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় পারলা মান্দারতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় মাগুরায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পাশাপাশি অনেকে স্বেচ্ছায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি ও অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুল, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ,  জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সেলিম বিশ্বাস, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল করিম, চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন বিশ্বাস,
এছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইখলাচুর রহমান কাঠু মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ দাউদ ইসলাম দারুল বিশ্বাস, চাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওমর মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আল্লাল বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা মোঃ রনি বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বাকু খন্দকার এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরার যুগ্ম আহ্বায়ক মোঃ জুবায়ের রহমান হিরোক।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরা শহরের ঢাকা রোডের পরবর্তী এলাকায় গত ১৭ বছরে দৃশ্যমানভাবে তেমন কোনো সরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পারলা-গোয়ালখালী এলাকায়ও উল্লেখযোগ্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। তাই এ অঞ্চলে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলে স্থানীয় মানুষের পাশাপাশি বৃহত্তর মাগুরার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, মাগুরায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রস্তাবিত পারলা-গোয়ালখালী মৌজায় মেডিকেল কলেজ বাস্তবায়ন হলে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে। এ জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা শেষে মাগুরা সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরীকে আহ্বায়ক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুলকে সদস্য সচিব করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মাগুরায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি