রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী'র শুভ জন্মদিন

পাবনার মেয়ে ডলি সায়ন্তনী বাংলাদেশের আধুনিক ও পপ সঙ্গীত জগতে একটি উজ্জ্বল নাম। সঙ্গীত পরিবারেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তাঁর ভাই বাদশা বুলবুল ও বোন পলি সায়ন্তনীও জনপ্রিয় শিল্পী। মা মনোয়ারা বেগমও যুক্ত ছিলেন সঙ্গীতের সাথে।


মাত্র নবম শ্রেণিতে পড়ার সময়ই (১৯৯০ সালে) তিনি পেশাদার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। মিল্টন খন্দকারের কথা ও সুরে প্রথম একক অ্যালবাম "হে যুবক" প্রকাশিত হয় সেলেক্স ব্যানারে। সেখান থেকেই শুরু হয় তাঁর সঙ্গীতযাত্রা।
তাঁর প্রথম চলচ্চিত্রের গান ছিল ‘উত্থানপতন’ সিনেমায়—


গানটি ছিল: “রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা…”
দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তিনি—
১৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন।
১০০টিরও বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন।
সর্বমোট ৭০০টিরও বেশি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন।


তাঁর কণ্ঠে "অন্তরে অসুখ আমার, মনে নাইরে সুখ…" থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান আজও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।
শুভ জন্মদিন শিল্পী ডলি সায়ন্তনী। 
বাংলা গানের আকাশে আপনার কণ্ঠ ঝংকার তুলুক আরও বহুকাল।