নওগাঁর পত্নীতলায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় মামলার অন্যতম আসামি মোঃ তুহিন (৩০)-কে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছ কাটার ঘটনায় মামলা দায়েরের পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হকের তৎপরতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মামলার অন্যতম আসামি তুহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত তুহিনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি