সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে শুরু বিনামূল্যে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন

হোসেনপুরে শুরু বিনামূল্যে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন

হোসেনপুরে শুরু বিনামূল্যে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কলেরা প্রতিরোধে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শুরু হয়েছে বিনামূল্যে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। আজ ২২ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় উপজেলার ১ বছর বা তার বেশি বয়সী সবাইকে বিনামূল্যে কলেরার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। এ রোগের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হোসেনপুর উপজেলার সাধারণ মানুষকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, প্রথম ডোজ ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার কমপক্ষে ১৪ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

টিকা নিতে আগ্রহীদের জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত টিকাদান কেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক এবং মোবাইল টিকাদান দলের মাধ্যমে এ টিকা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে গর্ভবতী মায়েরা এ ক্যাম্পেইনের আওতাভুক্ত নন।

হোসেনপুরের সকল যোগ্য নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিনামূল্যে ওরাল কলেরার টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে কলেরা প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।