সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীদের মান উন্নয়নে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের মান উন্নয়নে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের মান উন্নয়নে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


মাগুরা সদর উপজেলার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনায় আরও মনোযোগী করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মর্নিং বডির সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান। এ সময় সহকারী শিক্ষক দীপিকা রানী, গোলাম মোর্শেদ খান, তাপস কুমার বিশ্বাসসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সমাবেশের একপর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার অগ্রগতি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা আন্না এবং অভিভাবক সদস্য মো. জুয়েল বিশ্বাসসহ অন্যান্য অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা আন্না বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিতভাবে তাদের লেখাপড়ার খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি