সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রূপালি পর্দার পরিচিত মুখ, গুণী অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও উপস্থাপক ইরিন জামান-এর জন্মদিন

আজ রূপালি পর্দার পরিচিত মুখ, গুণী অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও উপস্থাপক ইরিন জামান-এর জন্মদিন

আজ রূপালি পর্দার পরিচিত মুখ, গুণী অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও উপস্থাপক ইরিন জামান-এর জন্মদিন

রূপালি পর্দার পরিচিত মুখ, গুণী অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও উপস্থাপক ইরিন জামান-এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

জনপ্রিয় চিত্রনায়িকা #মৌসুমী'র ছোট বোন ইরিন জামান ১৯৯৮ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত "অনন্ত ভালোবাসা" চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন। বিশেষভাবে উল্লেখ্য, এটি ছিল কিং খান শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।

চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

অভিনয়ের আগেই সংগীতাঙ্গনে পথচলা শুরু। তাঁর প্রকাশিত জনপ্রিয় অ্যালবামগুলো হলো— 
মধুরাত 
তোমায় দেখব ছুঁয়ে
 চাইলে তুমি

অভিনয় ও গানের পাশাপাশি দক্ষ উপস্থাপক হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ: 
অনন্ত ভালোবাসা
হৃদয় আমার নাম
মেহের নেগার
দজ্জাল শাশুড়ি
শ্রেষ্ঠ সন্তান
সোনার ময়না পাখি
উল্টা পাল্টা ৬৯

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন, তবে দেশের দর্শকদের ভালোবাসা আজও তাঁকে ঘিরে আছে।
জন্মদিনে প্রিয় এই তারকার জন্য রইল সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুর শুভকামনা।