গত ২২/৮/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.৩০টা জাতীয় প্রেসক্লাবের ২য় তলা জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাবঃ--আরাফাত রহমান কোকো ভায়ের জন্মদিন উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পক্ষ আলোচনা সভা অনুষ্টিত হয়। মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৭ তম জন্মবার্ষিকীউপলক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী,ডাক,টেলিযোগাযোগ,তথ্য,প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
জনাবঃ--ফকির মাহবুব আলম এম,পি । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ-সাইফুল ইসলাম রাশেদ,
অতিথি হিসেবে ছিলেন আনোয়ার হোসেন,মো মাহমুদ আলম তুহিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন মিলন,সভা পরিচালনা করেবছেন শরিফুল বশার বাদল সহ নেতৃবৃন্দ ।
এছাড়া ঢাকা হানগর উত্তর দক্ষিণের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ,ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ খেলোয়াড় গন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় মরহুম আরাফাত রহমান কোকো'র অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তার জীবনী,এবং ক্রীড়াঙ্গনে তার অবদানের কথা উল্লেখ করা হয়।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
