শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গাবালীতে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা

রাঙ্গাবালীতে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা

রাঙ্গাবালীতে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা



​ প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
আসাদুজ্জামান কাজল। 


"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই লক্ষ্যকে সামনে রেখে এবং সরকারের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ অঙ্গীকার বাস্তবায়নে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি।
​সোমবার (২৪ আগস্ট) পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব স্নেহাংশু সরকার (কুট্রি), রাঙ্গাবালী উপজেলা  বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তারা সকলে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান সোহেল।
​প্রধান অতিথির বক্তব্যে জনাব স্নেহাংশু সরকার বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ অঙ্গীকার বাস্তবায়নে জেলা পরিষদ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।"
​অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান স্থানীয় সবাইকে নিজ নিজ আঙিনায় অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।