সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলহাজ্ব আব্দুর রউফকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

আলহাজ্ব আব্দুর রউফকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

আলহাজ্ব আব্দুর রউফকে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি

 সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চেকপোষ্ট এলাকায় আলহাজ্ব আব্দুর রউফ-এর নিজস্ব বাসভবনে আয়োজিত এক শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠন দুটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলহাজ্ব আব্দুর রউফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭২২/০৩-এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এছাড়া ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯৬৪/০৯-এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ ৮৬/৭-এর সভাপতি মো. লুৎফার রহমান মন্টু, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন খোকন, কার্যকরী সদস্য কামরুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আব্দুর রউফ দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে মালিক ও শ্রমিকদের স্বার্থে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে বাস-মিনিবাস মালিক সমিতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁর প্রতি পরিবহন মালিকদের আস্থা ও গ্রহণযোগ্যতার বহিঃপ্রকাশ। তাঁর নেতৃত্বে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিক-শ্রমিকদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তারা।
এ সময় আলহাজ্ব আব্দুর রউফ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয় ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।