অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি
তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
সোমবার (২৩ আগস্ট) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি খাগড়াছড়ির সামগ্রিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পার্বত্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বক্তারা বলেন, পার্বত্য খাগড়াছড়িবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ, শান্তি-সম্প্রীতি সুদৃঢ় করা এবং জেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে তাঁদের নেতৃত্ব ও কার্যক্রম আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।