মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

 

নাটোরের নলডাঙ্গায় নদীভাঙ্গন রোধে প্রতি বছর জিওব্যাগ (জিআই ব্যাগ) ফেলে অস্থায়ীভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছে,নাটোর পানি উন্নয়ন বোর্ড।

উপজেলার শ্যামনগর এলাকায় জিআই ব্যাগে নদীভাঙ্গন রোধের চেষ্টা হচ্ছে মাত্র। স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন করেছেন।

স্থানীয়দের অভিযোগ,এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদে নদীভাঙ্গন ঠেকানো সম্ভব হচ্ছে না। যদি এখানে বাঁধটি ভেঙ্গে তাহলে নাটোরে পানি চলে যাবে। আর এই বাঁধ রক্ষায় তাঁর দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ফরিদা বেগম,জহেদ আলী প্রাং,আহম্মেদ আলী,কছের আলীসহ অনেকের
দাবি,প্রতিবছর বিপুল পরিমাণ জিওব্যাগ ব্যবহার করলেও স্থায়ী ও টেকসই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে ভাঙ্গন অব্যাহত থাকে এবং কৃষিজমি,বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতীরে শক্ত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে,বারবার অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিবর্তে স্থায়ী ব্যবস্থা গ্রহন করলে সরকারি অর্থের অপচয় কমবে এবং নদীভাঙ্গনেরর স্থায়ী সমাধান হবে।

এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিফাত করিম বলেন,নদী ভাঙ্গন রোধে ও বাঁধ রক্ষায় নলডাঙ্গার শ্যামনগর এলাকায় চলমান অর্থ বছরে কাজটি সম্পন্ন করা হবে। কাজটি সম্পন্ন হয়ে গেলে,ঐ স্থানে যে ঝুঁকি রয়েছে,তা দীর্ঘ স্থায়ী সমাধান হয়ে যাবে।

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা