মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ\ত্যা

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ\ত্যা

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ\ত্যা

‎মোরশেদ আলম,চকরিয়া,  কক্সবাজার


‎কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

‎মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি হাই স্কুলের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
‎নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।

‎নিহতের শাশুড়ি সাজেদা বেগম ও মেয়ে সুমি আক্তার জানান, দুপুরে ছোট শিশুকন্যাকে খাবার খাওয়ানোর সময় সাদিয়া তাকে মারধর করেন। এ নিয়ে মন খারাপ করে তিনি বাথরুমে ঢুকে পড়েন। দীর্ঘ সময় পরও বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
‎এ সময় তাকে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে নিহতের খালা তফুরা বেগম বলেন, গত কয়েক দিন ধরে সাদিয়ার স্বামী সোহেল বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ির কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
‎চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।