প্রতিবেদক মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া।
কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নিকলী, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে 'হাওর আনন্দ ভ্রমণ ২০২৬'। জল আর মেঘের অপার সৌন্দর্য উপভোগ করতে আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়েছে।
এই দৃষ্টিনন্দন আনন্দ ভ্রমণের সার্বিক সৌজন্যে আছেন ০৬ নম্বর পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান সুরুজ।
ভ্রমণকালে অংশগ্রহণকারীরা বিশাল হাওরের জলরাশি, নিকলী বেড়িবাঁধ, মিঠামইন অলওয়েদার সড়ক এবং অষ্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলছেন। সারাদিনব্যাপী ট্রলার ভ্রমণে, পারস্পরিক কুশল বিনিময় ও মনোরম আড্ডার মধ্য দিয়ে আনন্দের সাথে দিনটি উদযাপন করে চলছেন সকলেই। চেয়ারম্যান মহোদয়ের এমন আয়োজনে অংশ নেয়া সবাই ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সুস্থ সুন্দর ভাবে যাতে ফিরে আসতে পারেন
সকলের কাছে দোয়া চেয়েছেন জনাব আতাউর
রহমান সুরুজ চেয়ারম্যান পাটুয়াভাঙ্গা ইউনিয়ন
পরিষদ।