শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

মীর কাশেম আজাদ, কক্সবাজার 


কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে ঢাকার দুই পর্যটক ভেসে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত পর্যটকের নাম ইয়াছিন খান (২৫)। তিনি ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। তিনিও ঢাকার বাসিন্দা। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।
 
জানা গেছে, পর্যটকরা প্রায় ১১০ জনের একটি বড় গ্রুপের সঙ্গে কক্সবাজারে আসেন। ২২ ও ২৪ আগস্ট দুই দফায় গ্রুপটির সদস্যরা কক্সবাজারে পৌঁছান। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
 
গ্রুপের বেশিরভাগ সদস্য চাকরিজীবী। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।
 
এদিকে সাগরে গোসল করতে নেমে দুই পর্যটক ভেসে যাওয়ার ঘটনায় গ্রুপের অন্য সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ইব্রাহিম খানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা