শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং অপর দুজন মাদক কারবারি। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আসামিদের উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর আদাবর এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে একটি দেশীয় অস্ত্র (সামুরাই)-সহ মো. সুজন বেপারি (২৭) ও মো. রাব্বি (২২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতার দুজনই চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেফতার এড়াতে পালানোর সময় তারা একটি দোতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর ঝাঁপ দেয়ায় সামান্য আহত হন। পরে তাদের গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
একইদিন গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইনের প্যাকেট, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ মো. বুলু (৪০) ও মো. শাহাবুদ্দিন (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার টাকা। জানা গেছে, গ্রেফতার বুলু ও শাহাবুদ্দিন চিহ্নিত মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
