ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় মানি লন্ডারিং বেঞ্চ বুকের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এর উদ্বোধন করা হয়।
ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের বরাত দিয়ে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (অপড্যাট)-এর সহায়তায় প্রণীত এই গ্রন্থটি মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি এবং তদন্ত কর্মকর্তাদের জন্য একটি ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
