শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডার মাটিতে নির্মিতব্য বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান।

নাম ঠিক না হওয়া সিনেমাটিতে জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান ও অধরা। তবে সিনেমাটির গল্প, পরিচালক ও অন্যান্য বিষয় এখনই প্রকাশ করতে নারাজ তারা। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। হলিউডের কাজের পাশাপাশি দেশীয় সিনেমায়ও যুক্ত হলেন তিনি। 

২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘সুলতানপুর’ পরবর্তীতে হিন্দি ভাষায়ও মুক্তি পায়। 

কানাডায় আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশের চলচ্চিত্রেও ব্যস্ত রয়েছেন অধরা। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমাতেও কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।