মীর কাশেম আজাদ, কক্সবাজার
কক্সবাজারে মদের বারে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ ও সালমান নামে দুই যুবক নিহত হয়েছে। রাশেদ শহরের নুনিয়ারছড়া ও সালমান বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান রাশেদ, পরে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় সালমানের।
বার কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে, নিহত রাশেদসহ কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এসময় হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। পরে উভয়পক্ষের আরো কয়েকজন যোগ হয় ঝগড়ায়। এতে রাশেদকে কাঁচের ভাঙ্গা বোতল ও ছুরিকাঘাত করলে সে আহত হয়। আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষনা করেনন। ঘটনার পরপরই রাশদেকে হত্যার অভিযোগে সালমান নামে এক যুবককে নিহত রাশেদের লোকজন ধরে মারধর করে। পরবর্তীতে সালমানকে পুলিশ আটক দেখিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়।
অবস্থার অবনতি হলে সালমানকে চিকিৎসার জন্য প্রেরণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিযুক্ত সালমান।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম জানিয়েছেন, অনুমোদনবিহীন মদের বারটি চালানো হচ্ছিলো। এই ঘটনায় তারা জড়িতদের আটকে অভিযান শুরু করেছেন।