পটুয়াখালীর গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় গলাচিপা উপজেলা সম্প্রসারিত ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও খেলার সামগ্রী তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম কর্মী ও সুধীজনরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।#
মো: রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।
