রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন

আজ বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন

আজ বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন

১৯৭১ সালের ৩০শে আগস্ট কলকাতার দমদম ক্যান্টনমেন্টে। তাঁর বাবা সন্তোষ মিত্র ছিলেন একজন নাট্য অভিনেতা। ছোটবেলা থেকেই শিল্প ও অভিনয়ের পরিবেশে বেড়ে ওঠা শ্রীলেখা দমদমের অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে আইসিএসই পাস করেন। পরবর্তীতে তিনি জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রির জন্য ভর্তি হলেও, তাজ হোটেলে চাকরির সুযোগ পাওয়ায় উচ্চশিক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

 

দুলাল লাহিড়ীর "বালিকার প্রেম" ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয় যাত্রার সূচনা। খুব অল্প সময়ের মধ্যেই তিনি টলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন। বাংলা কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবে তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। এমনকি বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে কোকাকোলার একটি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাঁকে।
উল্লেখযোগ্য সিনেমা-
* মন্দ মেয়ের উপাখ্যান
* এক মুঠো ছবি
* কাঁটাতাঁর
* আশ্চর্য প্রদীপ
* চৌকাঠ
* বাবা কেন চাকর


সম্মাননা ও পুরস্কার-
অভিনয় জগতে অসাধারণ অবদানের জন্য তিনি বিএফজেএ পুরস্কার অর্জন করেন (২০০৭)।
ব্যক্তিগত জীবনে তাঁর দাম্পত্য সঙ্গী ছিলেন শিলাদিত্য স্যান্যাল। যদিও পরবর্তীতে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।


আজ এই বিশেষ দিনে টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্রকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা।