সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

মীর কাশেম আজাদ ,কক্সবাজার 


কক্সবাজার টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা।
এ ঘটনায় আটককৃতরা হলেন টেকনাফের কুলালপাড়ার জামাল হোসেন, নোয়াপাড়ার মোঃ এমরান এবং একই গ্রামের মোঃ ইসমাইল।
বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ​গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিজিবির নৌ-টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। বিকেলে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা দ্রুতগতিতে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি সেটিকে থামার সংকেত দেয়। চোরাকারবারীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে ৩ জনকে আটক করে।ধাওয়ার একপর্যায়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে বিজিবির টহলদল শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা। 
জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।