কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ-এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং তা স্বাভাবিক ও উন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সম্মানীত সদস্যরা উপস্থিত ছিলেন। মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া।