রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আল-আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা, সামাজিক সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা, বাজার এলাকায় অব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বেলকুচি পৌরসভা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় যানজট নিরসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানানো হয়। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার, বাজার ব্যবস্থাপনা উন্নত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।