শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো উন্মুক্ত হলো লিবিয়ার জাতীয় জাদুঘর

গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো উন্মুক্ত হলো লিবিয়ার জাতীয় জাদুঘর

গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো উন্মুক্ত হলো লিবিয়ার জাতীয় জাদুঘর

মুয়াম্মর গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে লিবিয়ার জাতীয় জাদুঘর। শুক্রবার (১২ ডিসেম্বর) এক যুগেরও বেশি সময় পর দেশটির রাজধানী ত্রিপোলিতে অবস্থিত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

জাদুঘরটি উন্মুক্ত করার মধ্য দিয়ে আবারও দেশটির ঐতিহাসিক নানা নিদর্শন দেখার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। এর আগে, ২০১১ সালে, লিবিয়ায় ন্যাটোর সমর্থনে গাদ্দাফি বিরোধী বিদ্রোহ শুরু হলে বন্ধ করে দেয়া হয় স্থাপনাটি। সেসময় এটি পরিচিত ছিলো রেড ক্যাসেল নামে। পরে ২০২৩ সালে এর সংস্কার শুরু করে দেশটির জাতীয় ঐক্যের সরকার।

১৯৮০'র দশকে নির্মাণ করা হয়েছিলো জাদুঘরটি। যাতে রয়েছে হাজার হাজার বছর পুরনো মমিসহ নানা ঐতিহাসিক নিদর্শন। জাদুঘরটির আয়তন দশ হাজার বর্গমিটার। যেখানে মোজাইক ও ম্যুরালে আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে লিবিয়ার রোমান, গ্রিক এবং ইসলামিক সময়কালের শিল্পকর্ম।