হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (৩১ আগস্ট) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি,মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। জেলা পরিষদ প্রশাসক, ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, কিশোরগঞ্জ
তারিখ: ৩১ আগস্ট ২০২৬
প্রতিবেদক:
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি