আসাদুজ্জামান কাজল।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘নজরুল বর্ষ’। সোমবার (৩১ আগস্ট ২০২৬) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ অবস্থানের কথা তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টি ও আদর্শ আজও বাঙালি সমাজকে অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।
আলোচনা শেষে নজরুলের লেখা কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
-1788167510.jpeg)