মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি 


গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি এইড রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, 'গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আলালতে হাজির করা হবে।'