(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচির প্রবীণ রাজনীতিবিদ ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়ার দ্বিতীয় পুত্র, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়ার জন্মদিন আজ।
জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোহাম্মদ আলী ভূইয়া দীর্ঘদিন ধরে বেলকুচির সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।
জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন।