বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে উখিয়া বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে উখিয়া বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে উখিয়া বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মো গিয়াস উদ্দিন উখিয়া 


কক্সবাজারে জেলের ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল এই অভিযান চালায়।
৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে নিয়মিত টহল পরিচালনাকালীন পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী পূর্ব ফারির বিল নারিকেল বাগান নামক এলাকায় অবস্থান নেয়। এ সময় মায়ানমার সীমান্ত থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি তার হাতে থাকা একটি ব্যাগ নারিকেল বাগানের ভেতরে ফেলে রেখে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী এক কাটে আনুমানিক ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উখিয়া বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং এর সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।