মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া গ্রামের জনাব মো:বকুল স্যার এর বড় কৃতি এই সন্তান হল- জনাবা রোজিনা আক্তার মোস্তাফি (মোস্তাফি ম্যাম) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এই খবর পাকুন্দিয়া পৌরসভা ও উপজেলা এলাকায় পৌঁছলে সর্বত্র আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে।
উপজেলা ও পৌরবাসীর পক্ষ থেকে মোস্তাফি ম্যামকে এই মহৎ অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় জনগণ এই পদোন্নতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ছেলেরাও যেমন সফলতার সাথে দেশের জন্য কাজ করছে, মেয়েরাও এখন পিছিয়ে নেই। উপজেলা ও জেলাবাসীর জন্য এটি একটি বিশেষ মুহূর্ত, যেখানে মেয়েরাও উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে সবার জন্য উৎসাহ সৃষ্টি করছে।
মোস্তাফি ম্যামের এই সাফল্য পাকুন্দিয়ার ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য একটি অনুপ্রেরণা হবে। এটি অনেক মেয়েকে আইকন হিসেবে মোস্তাফি ম্যামকে অনুসরণ করতে এবং আগামীতে আরো ভালো কিছু করার পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে।
এলাকাবাসী জনাবা রোজিনা আক্তার মোস্তাফির সার্বিক কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা মহান আল্লাহ তায়ালার কাছে দোওয়া করেছেন, যেন তাকে আরো বড় বড় সাফল্য দান করেন।