শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 


ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙন থেকে বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নদীভাঙনে ইতোমধ্যে প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি শত শত বিঘা কৃষিজমি হারিয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন চলছে। প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। এতে একের পর এক বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয়রা জানান, নদীভাঙন রোধে বিভিন্ন সময়ে জিও ব্যাগসহ নানা ধরনের সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও এতে স্থায়ী সমাধান হয়নি। নদীর প্রবল স্রোত ও ভাঙনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই এসব প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে প্রতিবছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।

তাদের দাবি, শুধু সাময়িক প্রতিরোধ ব্যবস্থা নয়, আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকায় দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে নদীশাসন ও ভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বিপুল পরিমাণ কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “নদীভাঙন আমাদের ঘরবাড়ি ও জমিজমা কেড়ে নিচ্ছে। আমরা আর কোনো পরিবারকে ভিটেমাটি হারাতে দেখতে চাই না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে আমাদের বসতভিটা ও কৃষিজমি রক্ষার ব্যবস্থা করতে হবে।”

এ সময় স্থানীয় বাসিন্দারা আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তানভীর তুহিন
সদরপুর, ফরিদপুর