শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ যুবক গ্রেফতার

রূপগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ যুবক গ্রেফতার

ENTER TV


রূপগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসাভা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ চার যুবকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 
‎গত ০৪ সেপ্টেম্বর তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ড তারাবো উত্তরপাড়া, ঝর্ণা মহলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
‎গ্রেফতারকৃতরা হলো- নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), আব্দুর রহিমের ছেলে মোঃ সাজ্জাদ (২০), শহিদুল ইসলামের ছেলে সফিকুল (২৪)। 

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল ০৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ড, তারাবো উত্তরপাড়া, ঝর্ণা মহলের সামনে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করে। এ ঘটনায় ৪ যুবকে গ্রেফতার করা হয়। 
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপন সরকার 
‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ