শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলি ড্রোন হামলায় নিহত ,৩ মাস ২৫ দিন পর ফিরল শুভর মরদেহ

ইসরাইলি ড্রোন হামলায় নিহত ,৩ মাস ২৫ দিন পর ফিরল শুভর মরদেহ

ENTER TV


ইসরাইলি ড্রোন হামলায় নিহত ,৩ মাস ২৫ দিন পর ফিরল শুভর মরদেহ

 ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার সকাল ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নেমে আসে শোকের ছায়া।
গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। এরপর দীর্ঘ অপেক্ষার পর তার মরদেহ দেশে আনা হয়।
শুভ দাস তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। দরিদ্র পরিবারের মাত্র দুই শতক বসতভিটা বিক্রি করে প্রায় আড়াই বছর আগে ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ। তার মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে গভীর হতাশা ও শোক।
রোববার দুপুরে স্থানীয়ভাবে শুভ দাসের সমাধির প্রস্তুতি চলছে।
এদিকে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার তিনজন প্রবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন—আশাশুনির নাহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলাম এবং কলারোয়ার শ্রীপতিপুরের শুভ দাস।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভ দাসের পরিবারকে গতকাল রাতে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবীমার আওতায় আরও ১০ লাখ টাকা অনুদান পাওয়ার কথা রয়েছে।

 

আবু জাফর 

সাতক্ষীরা প্রতিনিধি