শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১


নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, পয়না বাজারে তারিকুল ইসলাম মল্লিক তার নিজস্ব ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন। পরে বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ওই দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুলের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।

এ সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।