মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক পত্রিকা দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে 
এশিয়ান এইজের সাংবাদিক ও ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম, 

ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহা, স্যানিটারি ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম সবুজ, ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব কায়েস হাসান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হিমেল মন্ডল প্রমুখ।

এর আগে সকালে দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  স্বনামধন্য রফিজরাজু ক্যাডেট একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দরা ৫ জন বিজয়ী হাতে পুরষ্কার তুলে দেন।

ভালুকা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে এসময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় ‘দি এশিয়ান এজ’ পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আশিকুর রহমান শ্রাবন