শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

ENTER TV


পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে মাদক-সংশ্লিষ্ট অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার চকদূর্গায়াম এলাকায় মাহফুজুলের নিজ বাড়ির প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মাহফুজুল চকদূর্গায়াম গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একই দিনে পৃথক অভিযানে মাদক-সংশ্লিষ্ট অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

 

নাজমুল হক, 

নওগাঁ জেলা প্রতিনিধি: