রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ENTER TV


ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস  উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার  সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটে  ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন
-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পালসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখার  
মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। 
মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে  সাক্ষরতার ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছে সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব ও কর্তব্য। এর পূর্বে একটি শোভাযাত্রা শহরের জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে এলে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


বিপুল চন্দ 
ফরিদপুর জেলা প্রতিনিধি: