শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ীতে শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ENTER TV


ফুলবাড়ীতে শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

বিদ্যালয় বাঁচাও শিক্ষার্থী বাঁচাও এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বিরুদ্ধে শিক্ষা কার্যক্রমের সংকট ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন ছাত্র সমাজ ও এলাকাবাসী।
‎
‎মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বটতলা বাজারে ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বটতলা থেকে স্কুল প্রাঙ্গণে গিয়ে  শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য  মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি সরকার, বিপদের বন্ধু সংগঠনের যুগ্ম সাধারণ  সম্পাদক মুন সরকার, সাবেক শিক্ষার্থী  মাসুদ রানা, সাধারণ শিক্ষার্থী আসাদুজ্জামান সোহাগ, সাবেক শিক্ষার্থী  শ্রী শুভ চন্দ্র রায়সহ আরও অনেকে। 
‎মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সম্প্রতি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তারা। এলাকাবাসীর পক্ষ থেকে  উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও সেটির তদন্ত না হওয়ায় ক্ষোভ  প্রকাশ করেন ছাত্র সমাজ ও এলাকাবাসী।
‎অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এলাকাবাসী। এ সময় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পাঁচটি দাবি তুলে ধরেন ছাত্র সমাজ ও এলাকাবাসী।
‎
‎এ সময় বক্তারা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদন্ত চলাকালে কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
‎
‎এ সময় অভিযুক্ত প্রধান  শিক্ষক নুরুল আমিন নুরুর  মুঠোফোনে কল দিলে, তিনি ফোন ধরলেও সাংবাদিক পরিচয় শুনে কলটি কেটে দেন। 
‎উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, অভিযোগের একটি কপি পেয়েছি  তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

‎মোঃ নাজমুল হাসান 

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি