শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনিযুক্ত ওসি মনোয়ার জাহানের সঙ্গে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নবনিযুক্ত ওসি মনোয়ার জাহানের সঙ্গে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নবনিযুক্ত ওসি মনোয়ার জাহানের সঙ্গে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়


সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

 নাটোরের নলডাঙ্গা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহানের সঙ্গে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় ওসি মনোয়ার জাহান বলেন,নলডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন,পুলিশ ও সাংবাদিকরা সমাজের স্বার্থে একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। মতবিনিময় সভায় নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।