মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” (Literacy for people, the planet and prosperity)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং টেকসই উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
