রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ENTER TV


মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর পাহলান (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামের অপর এক আসামী পালিয়ে যায়।

গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে  সন্ধা ০৭:০৫ ঘটিকায় মহিপুর থানাধীন মহিপুর ব্রিজের নিচে মোঃ শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার একটি বিশেষ আভিযানিক দল নিয়মিত দায়িত্ব পালনের অংশবিশেষ ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোঃ জাহাঙ্গীর পাহলানকে হাতেনাতে আটক করা হলেও অপর আসামী শানু গাজী পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক জাহাঙ্গীরের দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর পাহলান মহিপুর থানার বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলান ও মৃত ফাতেমা বেগম দম্পতির ছেলে। পলাতক আসামী শানু গাজী মহিপুর ইউনিয়নের আলিপুর এলাকার ০৩ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ গাজীর ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

মোঃ সোহাগ আহমেদ

কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি