শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরী হয়ে কৌতুহল বাড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

পরী হয়ে কৌতুহল বাড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

পরী হয়ে কৌতুহল বাড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

পরী কি শুধু রূপকথার গল্পেই থাকে, নাকি বাস্তবেও তাদের দেখা মেলে? এমনই রহস্যময় প্রশ্ন নিয়ে ‘লালপরী’-হয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির একটি রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টার প্রকাশের পর থেকেই ‘লালপরী’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

পোস্টারে পরীর আবহের পাশাপাশি স্পর্শিয়ার রহস্যময় উপস্থিতি নজর কেড়েছে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’

স্পর্শিয়ার এই প্রশ্নের পর নাটকটির গল্প নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে ‘লালপরী’ সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক- বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ঢাকা পোস্টকে স্পর্শিয়া বলেন, ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। নাটকটিতে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে রয়েছেন ফররুখ আহমেদ রেহান।

তবে গল্পের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ স্পর্শিয়া। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ফাস্ট লুক রিলিজ হয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’

নাটকটির ফাস্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির রহস্যময় আবহ নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পে আসলে কী চমক থাকছে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা