কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বাহাদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় 'অনন্যা ক্লাসিক' পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আঘাত পান, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিঙ্গয়ের কারণে প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ ব্যক্ত করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া
