শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের অভিযান

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের অভিযান

ENTER TV


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের অভিযান

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। 
এসময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার এবং রাত ৮টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নে তদারকি করা হয়।
গতকাল ‌মঙ্গলবার  রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি টিম বিভিন্ন ১০টি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাস্তার বাতি, অটো চার্জ ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।
অভিযান চলাকালে রাত ৮টার পর চালু থাকা ১৬টি দোকান শনাক্ত করা হয়। এসব দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। এছাড়া একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিপুল চন্দ 

ফরিদপুর জেলা প্রতিনিধি