শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এসিড অপরাধ দমন আইনের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এসিড অপরাধ দমন আইনের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ENTER TV


এসিড অপরাধ দমন আইনের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এসিড অপরাধ দমন আইনের মামলায় জুয়েল রানা (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মধুখালী থানার মামলা নং-১১, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২, জিআর-২১০/২২, এসিড অপরাধ দমন আইনের ৫ ধারার মামলায় জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা ঝিনাইদহ সদর থানার দোগাছি গ্রামের রেজাউল মুন্সীর ছেলে।

 

 

বিপুল চন্দ 

ফরিদপুর জেলা প্রতিনিধি